সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কাকরাইল মডেল সেলস অফিসের জন্য ‘এজেন্ট’ পদে মোট ১০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।
পদের বিবরণ
পদের নাম: এজেন্ট।
পদসংখ্যা: ১০০।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া পারফরম্যান্স বোনাস ও বছরে দুটি উৎসব বোনাস (ঈদ/পূজা) দেওয়া হবে।
কাজের ধরন: খণ্ডকালীন (পার্ট টাইম)। অফিস কিংবা ঘরে বসে দুই ভাবেই কাজ করার সুযোগ রয়েছে।
কর্মস্থল: ঢাকা (কাকরাইল)।
যোগ্যতা ও বয়স
এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতা বা বিশেষ দক্ষতার প্রয়োজন নেই। ন্যূনতম এসএসসি, এইচএসসি বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ২৮ থেকে ৪০ বছরের মধ্যে।
কাজের মূল দায়িত্ব
নির্বাচিত কর্মীদের মূল কাজ হবে নতুন গ্রাহক তৈরি ও তাঁদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। এ ছাড়া জীবন বীমাসংক্রান্ত পরামর্শ দেওয়া, কোম্পানির ব্যবসার প্রসার ঘটানো এবং গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) ই-মেইলের মাধ্যমে sales20@jbc.gov.bd এই ঠিকানায় পাঠাতে হবে। এ ছাড়া বিডিজবস অ্যাকাউন্টের মাধ্যমেও সরাসরি আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়
আগ্রহী প্রার্থীরা ৩১ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
যোগাযোগের ঠিকানা: মডেল সেলস অফিস, জীবন বীমা করপোরেশন, ২৭ কাকরাইল, গ্রিন সিটি রেজেন্সি (৩য় তলা), ঢাকা-১০০০।