
বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিডেট জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: ন্যাশনাল সিডি কনসালট্যান্ট: মাল্টিমিডিয়া এসবিসি (এনওএ)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: সামাজিক বিজ্ঞান অনুষদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উইন্ডোজ, অ্যান্ড্রয়েড ওএস ও অ্যাপ্লিকেশনসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (১৬ মাস)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,২৫,০০০–১,৬০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
আবেদন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কাভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি jobs.un@e-zonebd.com এ ঠিকানায় মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২২