খুলনা কর আপিল অঞ্চলে বিভিন্ন গ্রেডের ১০টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপ্রক্রিয়া শুরু হবে ৩০ নভেম্বর ২০২৬ তারিখ থেকে।
চাকরির বিবরণ
১. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
২. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৩. পদের নাম: গাড়ি চালক
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৪. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
যেসব জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন
খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।
আবেদনের নিয়ম
https://katax.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।