ডায়মন্ড ওয়ার্ল্ডে ২০ জনের চাকরির সুযোগ, নিয়োগ সারা দেশে

জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড তাদের বিক্রয় ও নগদ অর্থ ব্যবস্থাপনা বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘এক্সিকিউটিভ, জুয়েলারি সেলস অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট’ পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

পদের নাম ও দায়িত্ব—

পদের নাম: এক্সিকিউটিভ, জুয়েলারি সেলস অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট।

নিযুক্ত কর্মীদের শোরুমে আসা গ্রাহকদের কাছে পণ্যের গুণাগুণ তুলে ধরা এবং বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে হবে। এ ছাড়া সব ধরনের নগদ লেনদেন (ক্যাশ ট্রানজ্যাকশন), ইএফডি পরিচালনা এবং স্টকের সঠিক হিসাব রাখা তাঁদের অন্যতম দায়িত্ব।

সুযোগ-সুবিধা—

নির্বাচিত কর্মীরা আকর্ষণীয় বেতন ছাড়াও জীবন ও স্বাস্থ্যবিমা, চিকিৎসাভাতা এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, বাৎসরিক বেতনবৃদ্ধি এবং ছুটির বিনিময়ে অর্থ (লিভ এনক্যাশমেন্ট) পাওয়ার সুযোগ রয়েছে। ঢাকার বাইরে নিয়োগের ক্ষেত্রে আবাসনসুবিধা এবং ভর্তুকি মূল্যে খাবারের সুবিধাও দেওয়া হবে।

যোগ্যতা ও শর্তাবলি—

প্রার্থীকে সুন্দর বাচনভঙ্গির অধিকারী এবং পণ্য উপস্থাপনায় দক্ষ হতে হবে। জুয়েলারি ব্যবসায় ক্যাশ ও স্টক ম্যানেজমেন্টের কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিষ্ঠানের নির্ধারিত ড্রেস কোড ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা বাধ্যতামূলক।

কর্মস্থল ও আবেদনপ্রক্রিয়া—

এটি একটি পূর্ণকালীন চাকরি। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুমে নিয়োগ দেওয়া হতে পারে। আগ্রহী প্রার্থীদের অনলাইন জব পোর্টাল (বিডি নিউজ) অথবা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়—

১ এপ্রিল ২০২৬।