প্রতীকী ছবি: প্রথম আলো
প্রতীকী ছবি: প্রথম আলো

এমএফএস প্রতিষ্ঠান নেবে কর্মী, বিবিএ/এমবিএ ডিগ্রিতে আবেদন

মুঠোফোনে আর্থিক সেবাদাতা বা এমএফএস প্রতিষ্ঠান বিকাশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রাইসিং বিভাগে ‘ডেপুটি জেনারেল ম্যানেজার/ জেনারেল ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে বিকাশ। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন ৩০ এপ্রিল থেকেই শুরু হয়েছে। বিকাশ ডেপুটি জেনারেল ম্যানেজার/ জেনারেল ম্যানেজার পদে নেবে ১ জন। পূর্ণকালীন এ পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন এ পদে চাকরি পেলে। তবে আবেদনকারী প্রার্থীর বয়স নির্ধারিত নয়। ডেপুটি জেনারেল ম্যানেজার/ জেনারেল ম্যানেজার পদে কেউ চাকরি পেলে কর্মস্থল হবে ঢাকায়।

আবেদনের যোগ্যতা—

  • বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে

  • এমএস এক্সেল, এমএস পাওয়ারপয়েন্টে দক্ষতা থাকতে হবে

  • ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

  • কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা ১০ মের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।