ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে ১৫ ও ১৬ গ্রেডে চাকরি, পদ ১৭

ঝিনাইদহের জেলা প্রশাসকের কার্যালয়, জেলা রাজস্ব শাখা ও উপজেলা/রাজস্ব সার্কেল ভূমি অফিসসমূহে শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৫ ও ১৬ গ্রেডে মোট পদসংখ্যা ১৭। আবেদনের শেষ তারিখ ৩০ আগস্ট ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: ড্রাফটস ম্যান

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

২. পদের নাম: ক্রেডিট চেকিং কাম–সায়রাত সহকারী

পদসংখ্যা: ৬

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৩. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫

গ্রেড ও বেতন স্কেল:(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৪. পদের নাম: সার্টিফিকেট সহকারী

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৫. পদের নাম: সার্টিফিকেট পেশকার

পদসংখ্যা: ২

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৬. পদের নাম: নাজির কাম ক্যাশিয়ার

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল:(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৭. পদের নাম: ট্রেসার

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদনের নিয়ম

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি

১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ১০ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা;

আবেদন শেষ: ৩০ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০টা।

নির্দেশনা

৮ নভেম্বর ২০২৩ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর যেসব প্রার্থী আবেদন করেছিলেন, তাঁদের বর্তমান বিজ্ঞপ্তিতে আবেদন করার প্রয়োজন নেই। তাঁদের প্রবেশপত্র পৃথকভাবে ইস্যু করা হবে।

নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।