বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের অধীন দশম, একাদশ ও দ্বাদশ গ্রেডের শূন্য পদে সরাসরি নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে।
* জেলা কীটতত্ত্ববিদ (১০ম গ্রেড): স্বাস্থ্য অধিদপ্তর
* মিডওয়াইফ (১০ম গ্রেড): নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর
* অ্যাসিস্ট্যান্ট ট্রেনার (১১তম গ্রেড): জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)
* নার্স মিডওয়াইফ (১২তম গ্রেড): জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)
সব পদের লিখিত পরীক্ষা ১৩ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষা দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪ ঘণ্টা ধরে চলবে। পরীক্ষার মোট নম্বর ২০০। এর মধ্যে বাংলায়-৪০, ইংরেজিতে-৪০, সাধারণ জ্ঞানে-৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যালে-৮০।
* ‘মিডওয়াইফ’, ‘অ্যাসিস্ট্যান্ট ট্রেনার’ ও ‘নার্স মিডওয়াইফ’ পদের পরীক্ষা শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭-এ অনুষ্ঠিত হবে।
* ‘জেলা কীটতত্ত্ববিদ’ পদের পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭–এর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে।
* প্রার্থীদের অবশ্যই নিজ নিজ প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
* প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।
* শ্রুতলেখক প্রয়োজন এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীদের ২৭ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রাপ্ত আবেদনপত্র বিবেচনা করে কর্ম কমিশন থেকে শ্রুতলেখক মনোনয়ন দেওয়া হবে।
* পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।
* পরীক্ষার কক্ষে মুঠোফোন, ঘড়ি, ব্যাগ, ইলেকট্রনিক ডিভাইসসহ সব প্রকার নিষিদ্ধসামগ্রী আনা সম্পূর্ণ নিষেধ। শুধু কালো কালির বলপয়েন্ট কলম ও সাধারণ ক্যালকুলেটর (সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যতীত) ব্যবহার করা যাবে।
* উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো প্রকার কাটাকাটি বা ফ্লুইড ব্যবহার করা যাবে না।
* বিস্তারিত দেখুন এখানে