
আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ক্লাইমেট রেসিলিয়েন্স প্রোগ্রামে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রজেক্ট কো–অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এনভায়রনমেন্টাল সায়েন্স, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মেন্সট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট সম্পর্কে জানাশোনা থাকতে হবে। প্রোগ্রাম মনিটরিং ও ইভ্যালুয়েশন জানতে হবে। ক্লাইমেট চেঞ্জ, ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ডিজাস্টার রিস্ক রিডাকশনে অভিজ্ঞতা থাকতে হবে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও রাজশাহীতে ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,২০,৭৬৪ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্যবিমা, কর্মী ও কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্য জীবনবিমা ও ফোন বিল দেওয়া হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৮ অক্টোবর ২০২২।