হাইকোর্ট ভবন
হাইকোর্ট ভবন

হাইকোর্টে নতুন নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৭টি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে অফিস সহকারীর শূন্য পদ পূরণ করা হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরু হয়েছ।

পদের নাম ও সংখ্যা বিবরণ

পদের নাম: অফিস সহকারী

পদসংখ্যা: ১৭

আবেদনে যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন। সাঁটলিপি ও কম্পিউটার টাইপিংয়ের জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: প্রার্থীদের বয়স ১–১০–২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে হবে।

আবেদনের সময়সীমা

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরু: ৫ নভেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে।

  • অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ১১ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

  • বিস্তারিত দেখুন এখানে