উপায়ে চাকরির সুযোগ, মাসিক বেতন ৩০ হাজার টাকা

ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কি অ্যাকাউন্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়)।

পদের নাম: কি অ্যাকাউন্ট ম্যানেজার।

চাকরির ধরন: ফুলটাইম (অফিস)।

কর্মস্থল: সিলেট।

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, মার্কেটিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে বিবিএ ডিগ্রি।

অভিজ্ঞতা: ব্যাংক বা ফিনটেক স্টার্টআপ প্রতিষ্ঠানে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: সিলেটের করপোরেট ও বিজনেস নেটওয়ার্ক সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। করপোরেট সেলস, চ্যানেল পার্টনারশিপ ও ডিজিটাল পেমেন্ট সলিউশন–সংক্রান্ত কাজের দক্ষতা ও নির্ধারিত এলাকায় মাঠপর্যায়ে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

বেতন: মাসিক ৩০ হাজার টাকা।

প্রধান দায়িত্বগুলো

নির্ধারিত এলাকায় করপোরেট চ্যানেল পার্টনার চিহ্নিত, যুক্ত ও সক্রিয় রাখা। করপোরেট কালেকশন ও ডিজিটাল পেমেন্ট সেবার প্রসার ঘটানো। নির্ধারিত মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা। নতুন পার্টনারদের কেওয়াইসি যাচাই ও চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করা। পার্টনারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া এবং অভ্যন্তরীণ বিভিন্ন টিমের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

আবেদনের বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

আবেদনের শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬