প্রগতি ইনস্যুরেন্সে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদেনর শেষ তারিখ ২১ মে ২০২৬।
পদের নাম: প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
পদসংখ্যা: ১
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ১০ কোটি টাকার বেশি ব্যবসা সৃষ্টির অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ২০ বছরের বেশি অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আন্তর্জাতিক রিইনস্যুরেন্স বাজারে পাঁচ বছরের বেশি অভিজ্ঞতা ও রিইনস্যুরেন্স ব্রোকারদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
সর্বনিম্ন ৪০ থেকে সর্বোচ্চ ৬৪ বছর।
বেতন
আলোচনা সাপেক্ষে
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ সিভি, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ২১ মে ২০২৬-এর মধ্যে চেয়ারম্যান, প্রগতি ইনস্যুরেন্স পিএলসি, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০-২১, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ বরাবর পাঠাতে হবে। খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ
২১ মে ২০২৬