ব্যাংক এশিয়া পিএলসি তাদের চট্টগ্রাম অঞ্চলের জন্য ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার (আপ টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার–এসইও)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার (আপ টু এসইও)।
চাকরির ধরন: ফুলটাইম (অফিস)।
কর্মস্থল: চট্টগ্রাম।
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রাসঙ্গিক পেশাগত সনদ থাকলে অতিরিক্ত সুযোগ হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: করপোরেট ব্যাংকিং, ক্যাশ ইনসেনটিভ, আর্থিক ব্যবস্থাপনা, লিগ্যাল কমপ্লায়েন্স, নথিপত্র ব্যবস্থাপনা ও অডিট বিষয়ে জ্ঞান থাকতে হবে।
করপোরেট গ্রাহকদের দৈনন্দিন অনুরোধ পরিচালনা করা এবং রিলেশনশিপ ম্যানেজার (আরএম) ও ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করা। ক্রেডিট আবেদন, আর্থিক তথ্য, সুবিধাসংক্রান্ত নথিপত্র, নবায়ন ও অর্থ ছাড়ের প্রয়োজনীয় বিষয় প্রস্তুত করা। ডকুমেন্টেশন ও কমপ্লায়েন্স হালনাগাদ রাখা নিশ্চিত করা। অর্থ পরিশোধ, বকেয়া, ঋণসীমা, জামানত ও অন্যান্য ঝুঁকি সূচক নজরদারিতে রাখা। ক্যাশ ফ্লো, রেশিও ও ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করা। ট্রেড ফাইন্যান্স, অপারেশনস, কমপ্লায়েন্স, লিগ্যাল, ট্রেজারি ও ক্রেডিট টিমের সঙ্গে সমন্বয় করে অনুমোদিত লেনদেন সম্পাদন করা। অডিট, কমপ্লায়েন্স ও ক্রেডিট রিস্ক টিমের প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদন সংরক্ষণ করা।
আগ্রহী যোগ্য প্রার্থীরা বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার ব্যাংক কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কেবল বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬