এনাম নার্সিং কলেজে শিক্ষকসহ ৬ ক্যাটাগরির পদে চাকরি

এনাম নার্সিং কলেজে শিক্ষকসহ ছয় ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ ২৭ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: উপাধ্যক্ষ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পিএইচডি/মাস্টার্স ইন নার্সিং/এমপিএইচ। নার্সিং শিক্ষকতায় কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নার্সিং পেশায় ক্লিনিক্যাল ফিল্ড (হাসপাতাল) এ কাজের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

২. পদের নাম: অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পিএইচডি/মাস্টার্স ইন নার্সিং/এমপিএইচ/মাস্টার্স (অন্যান্য বিষয়)। রিসার্চ পাবলিকেশন্স আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. পদের নাম: প্রভাষক (নার্সিং)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মাস্টার্স ইন নার্সিং/এমপিএইচ/মাস্টার্স (সংশ্লিষ্ট বিষয়)।

৪. পদের নাম: প্রভাষক (ইংলিশ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএ-অনার্স (ইংরেজি), এমএ (ইংরেজি)।

৫. পদের নাম: নার্সিং ইন্সট্রাক্টর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইন নার্সিং। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৬. পদের নাম: লাইব্রেরিয়ান

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘অধ্যক্ষ, এনাম নার্সিং কলেজ’ বরাবর আবেদন করতে হবে (সকাল ৮টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন)। ই-মেইলের (enamnursingcollege@gmail.com) মাধ্যমেও আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৭ জুলাই ২০২৬