বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

মৎস্য অধিদপ্তরের ১০ গ্রেডের ‘মৎস্য জরিপ কর্মকর্তা’ পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

মৎস্য অধিদপ্তরের ‘মৎস্য জরিপ কর্মকর্তা’ পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল ২০২৬) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লিখিত পরীক্ষার সময়সূচি—

পদের নাম: মৎস্য জরিপ কর্মকর্তা (১০ম গ্রেড)

তারিখ ও সময়: ১০ মে ২০২৬, বেলা ১১:০০টা থেকে বেলা ৩: ৩০ পর্যন্ত।

পরীক্ষার কেন্দ্র: মাল্টিপারপাস হল, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর ঢাকা-১২০৭।

মোট পরীক্ষার্থী: ৩২৯

নম্বরবণ্টন: মোট নম্বর ২০০ (বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল (গণিত ও দৈনন্দিন বিজ্ঞান) বিষয়-৮০)।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলি—

১. প্রার্থীরা নিজ নিজ প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

২. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাঁদের শ্রুতলেখক প্রয়োজন, তাঁদের ২৬ এপ্রিল ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে শ্রুতেলেখকের জন্য কমিশন সচিবালয়ের ইউনিট-৮–এর পরিচালক বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।

৩. পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টার মধ্যে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন না।

৪. প্রার্থীকে একই সঙ্গে ৪টি বিষয়ের জন্য ৪টি উত্তরপত্র প্রদান করা হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়ের উত্তর প্রদানের জন্য ভিন্ন ভিন্ন উত্তরপত্র ব্যবহার করতে হবে।

৫. পরীক্ষার্থীকে কালো কালির বলপয়েন্ট কলম সঙ্গে আনতে হবে। পরীক্ষাকেন্দ্রে বই, ব্যাগ, মানিব্যাগ, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মোবাইল ফোন, ঘড়িসদৃশ মোবাইল ফোন, ব্যাংক কার্ড বা ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডসদৃশ বস্তু, অলংকারাদি বা কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

৬. পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে।

৭. সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর বা এ–জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না।