পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগ, পদ ২৮

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ২৮। আবেদনের শেষ তারিখ ৫ এপ্রিল ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: প্রভাষক (কলেজ শাখা)
বিষয় ও পদসংখ্যা: ইংরেজি-২, বাংলা-২, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-১, ইতিহাস-১ (খণ্ডকালীন)
বেতন স্কেল ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
২. পদের নাম: সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা)
বিষয় ও পদসংখ্যা: ইংরেজি-২, গণিত-৩, ইসলাম ও নৈতিক শিক্ষা-২, পদার্থবিজ্ঞান-৯, কৃষি শিক্ষা-১
বেতন স্কেল ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৩. পদের নাম: সহকারী শিক্ষক (ইংলিশ ভার্সন ও ইংলিশ মিডিয়াম)
বিষয় ও পদসংখ্যা: ইংরেজি-৩, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-২
বেতন স্কেল ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৪. পদের নাম: সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা)
পদসংখ্যা: ৪
বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৫. পদের নাম: হোস্টেল সুপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৬. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

আবেদনের নিয়ম

প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করে হাতে হাতে/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র অধ্যক্ষ, পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, পদ্মা সেনানিবাস, জাজিরা, শরীয়তপুরে পৌঁছাতে হবে।
অথবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট এর E-Recruitment অপশন থেকে আবেদন করা যাবে এবং অনলাইনে নির্ধারিত টাকা প্রদান করা যাবে।

আবেদন ফি

১ নম্বর পদের জন্য আবেদন ফি ৮০০ টাকা,
২-৫ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০০ টাকা,
৬ নম্বর পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা।

  • বিস্তারিত দেখুন এখানে প্রভাষক-শিক্ষক-ও-কর্মচারী/