আন্তর্জাতিক সংস্থায় ঢাকার বাইরে চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ

ফ্রান্সভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাকটেড) বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে ‘ডেপুটি প্রজেক্ট ম্যানেজার-সিবিপি’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

পদের নাম: ডেপুটি প্রজেক্ট ম্যানেজার-সিবিপি

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল রিলেশনস, আইন, জেন্ডার স্টাডিজ, সাইকোলজি, সমাজকর্ম বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম/ চুক্তিভিত্তিক

কর্মস্থল: কক্সবাজার

বেতন: ৯৫,০০০-১,০০,০০০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ফরমটি ইংরেজিতে পূরণ করে কভার লেটারসহ সিভি bangladesh.jobs@acted.org ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘Application for Project Manager (Watershed Management)’ লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৪ জানুয়ারি ২০২৫।