ঢাকা বোট ক্লাব জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস অফিসার পদে তিনজন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদসংখ্যা: ৩
যোগ্যতা: অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। হোটেল, কালচারাল সেন্টার, কনভেনশন সেন্টার, পার্টি/কমিউনিটি সেন্টার, ক্লাব, গলফ ক্লাব, স্পোর্টস কমপ্লেক্সে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে অভিজ্ঞ হতে হবে। এমএস অফিস স্যুট ও ইআরপি সফটওয়্যারের কাজ জানতে হবে।
বয়স: ২৫ থেকে ৩৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, দুপুরের খাবারে ভর্তুকি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে।
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৫।