স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এমটিবির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার পদে আবেদন করতে পারবেন
স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এমটিবির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার পদে আবেদন করতে পারবেন

বেসরকারি ব্যাংক নেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার, স্নাতকে আবেদন

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের নাম ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার’। ৬ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন অনলাইনে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি সেন্ট্রাল ভেরিফিকেশন ইউনিটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার পদে কতজন নেবে, তা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্নাতক সমমান অথবা স্নাতকোত্তর সমমান ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। একাডেমিক ক্যারিয়ারে তৃতীয় বিভাগ থাকলে আবেদনের প্রয়োজন নেই।

অভিজ্ঞতা: ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

আবেদনের নিয়ম—

আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতিসহ আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ দিন—

আগ্রহীদের আবেদনের সুযোগ আগামী ১৬ আগস্ট পর্যন্ত।