একশনএইডে চাকরি, বেতন ৯০,২৩০ টাকা

মডেল: নুসরাত ও সিফাত
ছবি: খালেদ সরকার

আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে একটি প্রকল্পে ডিজাইন স্পেশালিস্ট পদে কর্মী নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: ডিজাইন স্পেশালিস্ট
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর বা এ ধরনের বিষয়ে সমমান ডিগ্রি থাকতে হবে। আন্তর্জাতিক বা দেশীয় বেসরকারি উন্নয়ন সংস্থায় অন্তত তিন থেকে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ফটোগ্রাফির দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ড্রয়িং, ডিজাইন স্টিচিং ও অন্যান্য ক্র্যাফট–সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: মাসিক মোট বেতন ৯০ হাজার ২৩০ টাকা। এর সঙ্গে মেডিকেল সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, মুঠোফোন ও ইন্টারনেটের বিল দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৮ মে ২০২৩।