মডেল: ইয়াসফি, সিফাত, নুসরাত ও রিয়া
মডেল: ইয়াসফি, সিফাত, নুসরাত ও রিয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবম ও দশম গ্রেডে চাকরি, পদ ১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, বিভাগ ও হলে ১১ ক্যাটাগরির পদে নবম ও দশম গ্রেডে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

১. পদের নাম: নিরীক্ষা ও হিসাব কর্মকর্তা

পদসংখ্যা: ১

বিভাগ, হল বা দপ্তরের নাম: উপাচার্য দপ্তর

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিন্যান্স অথবা কমার্স বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিরীক্ষা ও হিসাব কর্মকর্তা হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চশিক্ষা ইনস্টিটিউট অথবা গবেষণা সংস্থায় সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। শর্ত পূরণ সাপেক্ষে বিভাগীয় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। কম্পিউটার পরিচালনায় সক্ষম হতে হবে।

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

২. পদের নাম: নিরীক্ষা তত্ত্বাবধায়ক

পদসংখ্যা: ১

বিভাগ, হল বা দপ্তরের নাম: উপাচার্য দপ্তর

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিন্যান্স অথবা কমার্স বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিরীক্ষা তত্ত্বাবধায়ক হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চশিক্ষা ইনস্টিটিউট অথবা গবেষণা সংস্থায় সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। শর্ত পূরণ সাপেক্ষে বিভাগীয় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। কম্পিউটার পরিচালনায় সক্ষম হতে হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৪৬০ টাকা (গ্রেড-১০)

৩. পদের নাম: রিসার্চ ফেলো (সংস্কৃত, পালি)

পদসংখ্যা: ১

বিভাগ, হল বা দপ্তরের নাম: বিশ্ববিদ্যালয় জাদুঘর

যোগ্যতা: সংস্কৃত/ পালি বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক এবং এমএ পরীক্ষায় ন্যূনপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। জাদুঘর বা বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে অতীত অভিজ্ঞতাসহ প্রাচীন নিদর্শনাদি মৌলিক তত্ত্ব উদ্ধারের জ্ঞান অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। সংস্কৃত ভাষায় ডিগ্রিধারী প্রার্থীর পালিতে অথবা পালিতে ডিগ্রিধারী প্রার্থীর সংস্কৃতে কাজ চালানোর জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার পরিচালনায় সক্ষম হতে হবে। শর্ত পূরণ সাপেক্ষে বিভাগীয় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম: রিসার্চ ফেলো (আরবি)

পদসংখ্যা: ১

বিভাগ, হল বা দপ্তরের নাম: বিশ্ববিদ্যালয় জাদুঘর

যোগ্যতা: আরিব/ ফার্সি বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক এবং এমএ পরীক্ষায় ন্যূনপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। জাদুঘর বা বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে অতীত অভিজ্ঞতাসহ প্রাচীন নির্দেশনাদি মৌলিক তত্ত্ব উদ্ধারের জ্ঞান অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আরবি ভাষায় ডিগ্রিধারী প্রার্থীর ফার্সিতে অথবা ফার্সিতে ডিগ্রিধারী প্রার্থীর আরবিতে কাজ চালানোর জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার পরিচালনায় সক্ষম হতে হবে। শর্ত পূরণ সাপেক্ষে বিভাগীয় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৫. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ১

বিভাগ, হল বা দপ্তরের নাম: প্রকৌশল দপ্তর

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে পুরকৌশল/তড়িৎ কৌশল/আর্কিটেকচারালে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। কম্পিউটার পরিচালনায় সক্ষম হতে হবে। এ বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হবে। অথবা স্বীকৃত পলিটেকনিক থেকে পুরকৌশল/তড়িৎ কৌশল/আর্কিটেকচারালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। এসএসসি/ডিপ্লোমা পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমান গ্রেডে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়/সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী/সমমানের পদে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। এ বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হবে। কম্পিউটার পরিচালনায় সক্ষম হতে হবে। নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৬. পদের নাম: ফোরম্যান

পদসংখ্যা: ১

বিভাগ, হল বা দপ্তরের নাম: বিজ্ঞান ওয়ার্কশপ

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি থাকতে হবে। এক বছরের মাঠপর্যায়ে অভিজ্ঞতাসহ এক বছরের বিশেষজ্ঞ প্রশিক্ষণ থাকতে হবে। অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি থাকতে হবে। এক বছরের বিশেষ প্রশিক্ষণসহ আট বছরের মাঠপর্যায়ে অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৭. পদের নাম: সহকারী পরিচালক

পদসংখ্যা: ১

বিভাগ, হল বা দপ্তরের নাম: পরিবহন দপ্তর

যোগ্যতা: বিএসসি ইন মেকানিক্যাল/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানে গাড়ি রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কর্মকর্তা হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকা বাঞ্চনীয়। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে বিভাগীয় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৮. পদের নাম: সেকশন অফিসার

পদসংখ্যা: ১

বিভাগ, হল বা দপ্তরের নাম: ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ

যোগ্যতা: রসায়ন/ফলিত রসায়ন ও কেমিকৌশল/পলিমার সায়েন্স ও কেমিকৌশল/কেমিকৌশল/পদার্থবিদ্যা / ফলিত পদার্থবিজ্ঞান বিষয়ে বিএসসি ও এমএসসি ডিগ্রি থাকতে হবে। অবশ্যই এমএস ওয়ার্ড (বিজয়সহ), এক্সেল কোর্সসহ কম্পিউটার পরিচালনায় জ্ঞান থাকতে হবে। নিয়োগের শর্তপূরণ সাপেক্ষ বিভাগীয় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৯. পদের নাম: কম্পিউটার প্রোগ্রামার (সেকশন অফিসার সমমান)

পদসংখ্যা: ১

বিভাগ, হল বা দপ্তরের নাম: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি অথবা সিজিপিএ ৪–এর মধ্যে ৩ সিজিপিএ নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রোগ্রামিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১০. পদের নাম: কম্পিউটার অপারেটর (সেকশন অফিসার সমমান)

পদসংখ্যা: ১

বিভাগ, হল বা দপ্তরের নাম: গণিত বিভাগ

যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে অথবা বিভাগীয় দাপ্তরিক কাজে বা কম্পিউটার রক্ষণাবেক্ষণ কাজে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১১. পদের নাম: সেকশন অফিসার

পদসংখ্যা: ১

বিভাগ, হল বা দপ্তরের নাম: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল

যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে তিন বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অনার্স/মাস্টার্স ডিগ্রিতে প্রথম শ্রেণি প্রাপ্তপ্রার্থীদের ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। অবশ্যই এমএস ওয়ার্ড (বিজয়সহ) ও এক্সেল কোর্সসহ কম্পিউটার পরিচালনায় জ্ঞান থাকতে হবে। নিয়োগের শর্তপূরণ সাপেক্ষে বিভাগীয় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নমুনা ফরম সংগ্রহ করে তা পূরণ করার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ সেট দরখাস্ত সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, মার্কশিট, অভিজ্ঞতার সনদ, নাগরিকত্ব সার্টিফিকেটের সত্যায়িত ছায়ালিপি অবশ্যই দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি

অগ্রণী/জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী/জনতা ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, চট্টগ্রামের ঠিকানায় আবেদন ফি বাবদ ৫০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২৫।