ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির কার্ড বিজনেস ইউনিটে ‘অফিসার, ডেবিট অ্যান্ড প্রিপেইড কার্ড পোর্টফোলিও (অফিসার-এসও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
পদের নাম: অফিসার, ডেবিট অ্যান্ড প্রিপেইড কার্ড পোর্টফোলিও (অফিসার-এসও)।
চাকরির ধরন: ফুলটাইম (অফিস)।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী পরবর্তী পদের জন্য ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা (জেএআইবিবি/এআইবিবি) পাস থাকতে হবে।
অভিজ্ঞতা: ব্যাংক খাতে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডেবিট/প্রিপেইড কার্ড বা ডিজিটাল পেমেন্ট–সম্পর্কিত কাজে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
ডেবিট ও প্রিপেইড কার্ডের সামগ্রিক ব্যবস্থাপনা ও নতুন প্রোডাক্ট চালু করা। গ্রাহক বৃদ্ধি, কার্ড অ্যাকটিভেশন ও নতুন প্রমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করা। ডিজিটাল পেমেন্ট বাড়াতে এবং কার্ডের লেনদেন বৃদ্ধি করতে কাজ করা। পার্টনারদের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখা এবং ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা।
আবেদনের প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানার জন্য বিডিজবস অনলাইনে যোগাযোগ করুন। https://bdjobs.com/h/details/1519990?ln=1
আবেদনের শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৬।