গ্রামীণ ব্যাংকে ‘শিক্ষানবিশ সহকারী প্রকৌশলী/স্থপতি’ এবং ‘শিক্ষানবিশ উপসহকারী প্রকৌশলী’ পদে জনবল নিয়োগে আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: শিক্ষানবিশ সহকারী প্রকৌশলী/স্থপতি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা বিএসসি (কেমিস্ট্রি/বায়োকেমিস্ট্রি)
অভিজ্ঞতা: ২ বছরের
বেতন গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
২. পদের নাম: শিক্ষানবিশ উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতা: ১ বছরের
বেতন গ্রেড: দশম
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। গ্রামীণ ব্যাংকে দুই পদে আবেদন করতে আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়—
১৮ মার্চ ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।