বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সৌদি আরবে ট্যাক্সি ড্রাইভার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ১০০। সরাসরি সাক্ষাৎকারসহ প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে।
পদের নাম:ট্যাক্সি ড্রাইভার (পুরুষ)
পদসংখ্যা: ১০০
বয়সসীমা
২০-৩৯ বছর।
বেতন
১১০০ সৌদি রিয়াল (প্রায় ৩৬,০০০ টাকা)।
চাকরির ধরণ
চুক্তিভিত্তিক (২ বছর)।
কর্মস্থল
মক্কা
সাক্ষাৎকারের তারিখ ও সময়
২১ ও ২২ আগস্ট ২০২৬, সকাল ৯টা।
সাক্ষাৎকারের স্থান
বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (বিকেটিটিসি), দারুস সালাম, মিরপুর ১, ঢাকা।
সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে
১. ১২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (ব্যাক গ্রাউন্ড সাদা)।
২. মূল পাসপোর্ট, একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে, মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ৫ সেট রঙিন ফটোকপি এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১ বছর থাকতে হবে।
৩. ড্রাইভিং লাইসেন্সের মূল কপি, শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
৪. ভোটার আইডির (মূল কপি ও ১ সেট ফটোকপি) কপি।
১. দুই বছর পর যাওয়া-আসার বিমান টিকিট কোম্পানি বহন করবে।
২. দুই বছরে ৪২ দিনের বেতনসহ ছুটি।
৩. নিয়োগকর্তা কর্তৃক থাকা, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা করা হবে।
৪. ওভারটাইম সৌদি শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য।
বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ
চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের সব ব্যয় বাবদ ১,৬৫,০০০ টাকা এবং জামানত বাবদ ১,০০,০০০ টাকার পে-অর্ডার জমা দিতে হবে। ২ বছর কর্মকাল সুষ্ঠুভাবে সম্পন্নের পর জামানতের টাকা ফেরত প্রদান করা হবে।
নির্ধারিত ১,৬৫,০০০ টাকা পে-অর্ডার ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচিত হবে। নগদ লেনদেন থেকে বিরত থাকুন। প্রতারণা থেকে সাবধান।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।