টেন মিনিট স্কুলের চাকরির জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। টেন মিনিট স্কুল ‘কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বেতনের পাশাপাশি মোবাইল বিলসহ নানা সুবিধা মিলবে।
প্রতিষ্ঠানের নাম: টেন মিনিট স্কুল
পদের নাম: কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বেতন: ১৫,০০০-২০,০০০ টাকা
আবেদনের বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা (ডিওএইচএস, মহাখালী)
আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৪।
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।