অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামে (সিসিপ) অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৫ অক্টোবর ২০২৬।
চাকরির বিবরণ—
পদের নাম: অফিসার (প্রোগ্রামস)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২৫ শব্দ থাকতে হবে। প্রকল্প বাস্তবায়ন/প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
আবেদনের নিয়ম—
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর, PIU-SICIP, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, ২৪তম ফ্লোর (২য় সংলগ্নী ভবন), বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা’ ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ—
৫ অক্টোবর ২০২৬