আবুল খায়ের অ্যান্ড কোম্পানিতে ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)’ পদে ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে নিয়োগের জন্য দেশের বিভিন্ন স্থানে আগস্ট মাসজুড়ে ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)
পদসংখ্যা: ২৫০
শিক্ষাগত যোগ্যতা—
ন্যূনতম উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস হতে হবে।
বয়সসীমা
১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে।
বেতন ও অন্যান্য সুবিধা
মাসিক বেতন ১১ হাজার থেকে ২২ হাজার টাকা পর্যন্ত। পাশাপাশি টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড অ্যালাউন্স, প্রোডাক্টভিত্তিক ইনসেনটিভ ও ঈদ বোনাসের সুবিধা রয়েছে। পদোন্নতিরও সুযোগ থাকবে।
সময়: প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১টা পর্যন্ত।
তারিখ ও স্থান
সাভার (৮ ও ১৭ আগস্ট): আবুল খায়ের অ্যান্ড কোম্পানি অফিস, মুক্তির মোড়, থানা রোড, সাভার। মুক্তি হাসপাতালসংলগ্ন রেডিয়েন্ট ফার্মা ডিপো গলি।
নোয়াখালী (১০ ও ২০ আগস্ট): ডিস্ট্রিবিউটর অফিস (শাহ আলম অ্যান্ড সন্স), ব্যাংক রোড, চৌমুহনী পশ্চিম বাজার, বেগমগঞ্জ, নোয়াখালী।
বরিশাল (১০ ও ২০ আগস্ট): আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপো, ইউরেকা পলিটেকনিক্যাল, আলী চেয়ারম্যান মার্কেট, ছয় মাইল, বাবুগঞ্জ, বরিশাল সদর, বরিশাল।
গুলশান-২ (১০, ১৮ ও ২৪ আগস্ট): আবুল খায়ের অ্যান্ড কোম্পানি অফিস, নাভানা এফ.এস. কসমো, বাড়ি ৪/বি (৩য় তলা), রোড ৯৪, গুলশান-২, ঢাকা।
কক্সবাজার (১০ আগস্ট): আবুল খায়ের অফিস, চাউল বাজার (রুপন স্টোরের পাশে), বাজার ঘাটা, ফুলবাগ রোড, কক্সবাজার সদর।
পটুয়াখালী (১১ আগস্ট): আবুল খায়ের এমআইএস পয়েন্ট, অলি মিয়া ভবন (৩য় তলা), বণিকপট্টি, পুরান বাজার, পটুয়াখালী সদর, পটুয়াখালী।
ফেনী (১১ ও ২৩ আগস্ট): আবুল খায়ের অ্যান্ড কোম্পানি অফিস (মেরিস অফিস), পাঠানবাড়ী রোড, ফেনী সদর।
মিরপুর-১ (১১ ও ২০ আগস্ট): ডিস্ট্রিবিউটর অফিস, বাড়ি ৩৯/ক (দারুল ক্বারার), রোড ১১, উত্তর বিসিল, মিরপুর-১। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিপরীতে।
কুমিল্লা (১২ ও ২২ আগস্ট): আবুল খায়ের অ্যান্ড কোম্পানি অফিস (জামাল কামাল হাউস), কুচাইতলী মেডিক্যাল রোড, কুমিল্লা সদর। আদর্শ সদর উপজেলা গেটের বিপরীতে।
ধানমন্ডি (১২ ও ২২ আগস্ট): আবুল খায়ের অ্যান্ড কোম্পানি অফিস, প্রান্ত ভিলা, হাউস ৭৫, রোড ৯/এ, ধানমন্ডি, ঢাকা। স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের পেছনে।
গাজীপুর (১২ ও ২৪ আগস্ট): আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপো, সোনালী টোব্যাকো রোড, মিল গেট, টঙ্গী, গাজীপুর।
কুষ্টিয়া (১৩ আগস্ট): আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপো, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সড়ক, মাদারশাহ, ত্রিমোহোনি রোড। উডল্যান্ড বাবু স্টোরের বিপরীত পাশে, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
খুলনা (১৩ আগস্ট): আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপো, আত্-তাকওয়া ম্যানশনের পূর্ব পাশের গলি, রায়ের মহল বড় মসজিদের বিপরীতে, বয়রা বাজার, খুলনা সদর, খুলনা।
নাটোর (১৫ আগস্ট): আবুল খায়ের কোম্পানি এমআইএস পয়েন্ট, দীঘাপাতিয়া হাইস্কুল রোড, দুইতলা মসজিদের বিপরীতে, নাটোর সদর, নাটোর।
ঝিনাইদহ (১৬ আগস্ট): আবুল খায়ের ডিস্ট্রিবিউটর অফিস (মেসার্স ইব্রাহিম ট্রেডার্স), আইএইচটি ভবনের সামনে, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।
দিনাজপুর (১৬ আগস্ট): আবুল খায়ের অ্যান্ড কোম্পানি অফিস, ইকবাল স্কুল মোড়, পাহাড়পুর রোড, দিনাজপুর সদর, দিনাজপুর। পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন।
ময়মনসিংহ (১৬ ও ২২ আগস্ট): আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপো, আকুয়া বাইপাস, মুক্তাগাছা রোড, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
গাজীপুর (১৬ আগস্ট): জনতা হাউস, নিচতলা, উত্তর ছায়াবিথী (নয়া বাড়ি মসজিদসংলগ্ন), জনতা সড়ক, জয়দেবপুর, গাজীপুর।
রংপুর (১৭ আগস্ট): আবুল খায়ের অ্যান্ড কোম্পানি অফিস, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ রোড, দক্ষিণ সেনপাড়া, রংপুর সদর, রংপুর। কর্মসংস্থান ব্যাংকের বিপরীতে।
সিলেট (১৭ ও ২৬ আগস্ট): বদর টাওয়ার, ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় তলা, ই-ব্লক, শাহজালাল উপশহর, সিলেট সদর, সিলেট।
বগুড়া (১৮ আগস্ট): ডিস্ট্রিবিউটর অফিস, দেশ হাসপাতালের বিপরীতে, গোহাইল রোড, ঘোড়াপট্টি, সাতমাথা, বগুড়া সদর, বগুড়া।
সুনামগঞ্জ (১৮ আগস্ট): আবুল খায়ের ডিস্ট্রিবিউটর অফিস, সুরমা মার্কেটের দ্বিতীয় তলা, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।
টাঙ্গাইল (১৮ আগস্ট): আবুল খায়ের ডিস্ট্রিবিউটর অফিস (আমিনুল ট্রেডার্স), কাগমারা, মেসের মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
নেত্রকোনা (১৮ আগস্ট): আবুল খায়ের ডিস্ট্রিবিউটর অফিস, পূর্ব কাটলী ব্রিজসংলগ্ন, নেত্রকোনা সদর, নেত্রকোনা।
কিশোরগঞ্জ (১৯ আগস্ট): আবুল খায়ের ডিস্ট্রিবিউটর অফিস (আল আমিন পয়েল স্টোর), নেহাল পার্ক মোড় গেট, জেলখানা রোড, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
মৌলভীবাজার (২০ ও ২৭ আগস্ট): ইকবাল এন্টারপ্রাইজ (পুরাতন পৌর বাসস্ট্যান্ড), জুগিডর, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার।
লক্ষ্মীপুর (২৪ আগস্ট): ডিস্ট্রিবিউটর অফিস, আনোয়ার কমপ্লেক্স, ঝুমুর, লক্ষ্মীপুর সদর। হিরো শোরুমের বিপরীতে।
চট্টগ্রাম (২৬ আগস্ট): আবুল খায়ের ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ৭/৮, নাসিরাবাদ আই/এ, বায়েজিদ (রুবি গেট), চট্টগ্রাম।
মানিকগঞ্জ (৩০ আগস্ট): আবুল খায়ের অফিস, নূরে রওশন বালিকা মাদ্রাসা, মডেল হাইস্কুলের পেছনে, খালপার রোড, মানিকগঞ্জ।
যেসব কাগজপত্র লাগবে
আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
ভেরিফিকেশনের জন্য সব ডকুমেন্টের মূল কপিও সঙ্গে রাখতে হবে।