অনলাইনে রিটার্ন জমার কাজ চলছে। সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় কর অঞ্চল-৭-এ ছবিটি তোলা
অনলাইনে রিটার্ন জমার কাজ চলছে। সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় কর অঞ্চল-৭-এ ছবিটি তোলা

ফরিদপুর কর অঞ্চল নেবে ১২২ জন, পাঁচ জেলার বাসিন্দাদের চাকরির সুযোগ

ফরিদপুর কর অঞ্চলে ৬ ক্যাটাগরির পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ১৩ থেকে ২০ গ্রেডে মোট পদসংখ্যা ১২২। ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু আগামীকাল মঙ্গলবার ৬ মে ২০২৬ থেকে।

চাকরির বিবরণ—

১. পদের নাম: কম্পিটার অপারেটর
পদসংখ্যা: ০১
বেতন–স্কেল: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০ টাকা
২. পদের নাম: প্রধান সহকারী
পদসংখ্যা: ২২
বেতন-স্কেল: (গ্রেড–১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা
৩. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ২২
বেতন-স্কেল: (গ্রেড–১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা
৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২৩
বেতন-স্কেল: (গ্রেড–১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা
৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২৭
বেতন-স্কেল: (গ্রেড–১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা
৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৭
বেতন-স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,১০০ টাকা
আবেদনে বয়সসীমা—
৬ মে ২০২৬ তারিখে ১৮–৩২ বছর।

আবেদনের নিয়ম—

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি—

১ থেকে ৫ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;

৬ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

  • সব পদে অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

  • আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা—

আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ৬ মে ২০২৬, সকাল ১০.০০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭ মে ২০২৬, বিকেল ০৫:০০টা।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়