ফাইল ছবি
ফাইল ছবি

তুলা উন্নয়ন বোর্ডের লিখিত পরীক্ষা স্থগিত

তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) রাজস্ব খাতভুক্ত অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিডিবির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৪ থেকে ২০ গ্রেডের ১০ ক্যাটাগরির ৩৪টি শূন্য পদে আবেদনপ্রক্রিয়া শেষ হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তুলা উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা ১২ জুন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে পরীক্ষাটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। লিখিত পরীক্ষার নতুন তারিখ পুনর্নির্ধারণ করা হলে তা যথাসময়ে তুলা উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে।