অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসারের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, দেখুন নির্দেশনা

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধিভুক্ত অগ্রণী ব্যাংকে ‘সিনিয়র অফিসার (নিরীক্ষা)’ পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষা আগামী ২ জুন থেকে শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

মৌখিক পরীক্ষা

তারিখ ও সময়সূচি: ২ থেকে ১০ জুন ২০২৬, বেলা ৩টা থেকে।

কেন্দ্র: বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, প্রধান ভবনের ৪র্থ তলা, মতিঝিল, ঢাকা।

মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য নির্দেশনা-

১. চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে।

২. রিপোর্টিং টাইম থেকে মৌখিক পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক প্রার্থীকে তাঁর মুঠোফোন বন্ধ রাখতে হবে।

৩. মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে।

৪. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না:

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।