পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ১ মার্চ ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: প্রভাষক (হিসাববিজ্ঞান)
বিভাগ ও পদসংখ্যা: ব্যবসায় প্রশাসন বিভাগ (১)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিভাগ থেকে চার বছর মেয়াদি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ–৩.৫০ থাকতে হবে অথবা সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ডিগ্রিপ্রাপ্ত হতে হবে অর্থাৎ পরীক্ষার ফল প্রকাশ অপেক্ষমাণ থাকাকালে আবেদন গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
২. পদের নাম: প্রভাষক
বিভাগ ও পদসংখ্যা: সমাজকর্ম বিভাগ (১)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিভাগ থেকে চার বছর মেয়াদি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ–৩.৫০ থাকতে হবে অথবা সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ডিগ্রিপ্রাপ্ত হতে হবে অর্থাৎ পরীক্ষার ফল প্রকাশ অপেক্ষমাণ থাকাকালে আবেদন গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
রেজিস্ট্রার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজাপুর, পাবনা-৬৬০০ বরাবর ডাকযোগে ৮ সেট আবেদনপত্র পৌঁছাতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.pust.ac.bd)-এ প্রদত্ত ফরমেটে আবেদন করতে হবে।
মূল আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানাসংবলিত ১০ টাকার ডাকটিকিটসহ ফেরত খাম সংযুক্ত করতে হবে।
৬০০ টাকা (জনতা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখায় ব্যাংক ড্রাফট করতে হবে)।
আবেদনের শেষ তারিখ
১ মার্চ ২০২৬
বিস্তারিত তথ্য দেখুন file:///C:/Users/13096/Downloads/Recruitment%20Circular%20%E2%80%93%20Department%20of%20Business%20Administration%20and%20Social%20Work.pdf ঠিকানায়।