ছবি: প্রথম আলো/এআই জেনারেটেড
ছবি: প্রথম আলো/এআই জেনারেটেড

বেসরকারি সংস্থা পপিতে চাকরির সুযোগ

বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)–তে ৫ ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ ১০ মার্চ ২০২৬।

চাকরির বিবরণ—

১. পদের নাম: সহকারী কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর। সংশ্লিষ্ট পদে ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ও ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতাসহ কমপক্ষে ৪টি শাখা পরিচালনার অভিজ্ঞতা।

বেতন

শিক্ষানবিশকালে ৫২,২৯৬ টাকা ও স্থায়ীকরণের পর ৫৭,৭৭৪ টাকা।

বয়স

সর্বোচ্চ ৪৭ বছর।

২. পদের নাম: শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন

শিক্ষানবিশকালে ৪৩,৭২৮ টাকা ও স্থায়ীকরণের পর ৫০,৮৮২ টাকা।

বয়স

সর্বোচ্চ ৪৩ বছর।

৩. পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: হিসাববিজ্ঞানে স্নাতক/স্নাতকোত্তর। সংশ্লিষ্ট পদে ১-২ বছরের কাজের অভিজ্ঞতা। এমএস ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি টাইপ করায় অভিজ্ঞ হতে হবে।

বেতন

শিক্ষানবিশকালে ৩৩,১২০ টাকা ও স্থায়ীকরণের পর ৩৯,১৩০ টাকা।

বয়স

সর্বোচ্চ ৩৫ বছর।

৪. পদের নাম: মাঠ কর্মকর্তা (ঋণ কার্যক্রম)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতার প্রয়োজন নেই; তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন

শিক্ষানবিশকালে ২৫,৫৭২ টাকা ও স্থায়ীকরণের পর ৩০,৭৬৮ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

বয়স

সর্বোচ্চ ২২–৩৫ বছর।

৫. পদের নাম: মাঠ সহকারী (ঋণ কার্যক্রম)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি। অভিজ্ঞতার প্রয়োজন নেই; তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন

শিক্ষানবিশকালে ২০,৮৮০ টাকা ও স্থায়ীকরণের পর ২৫,৫৭০ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

বয়স

সর্বোচ্চ ২২-৩৫ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীগণকে প্রয়োজনীয় কাগজপত্রসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত মানবসম্পদ বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭, ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে পাঠাতে হবে। প্রধান কার্যালয়ে সরাসরি আবেদন পত্র গ্রহণ করা হয়। খামের ওপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন ফি

২০০ টাকা

নির্দেশনা ও শর্তগুলো—

১. সকল পদের জন্য শিক্ষানবিশকাল ছয় মাস।

২. নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ পদ অনুযায়ী, শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যবস্থাপক ২৫,০০০ টাকা, মাঠ কর্মকর্তা ২০,০০০ টাকা এবং মাঠ সহকারী পদের জন্য ১৮,০০০ টাকা জমা রাখতে হবে, যা সুদসহ ফেরতযোগ্য।

৩. নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে। তা ছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে।

৪. শুধু মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েবসাইটে