২০২২ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে ৯৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। সাতটি ব্যাংক ও একটি অর্থিক প্রতিষ্ঠানে তাদের সংযুক্ত করা হবে।
১. সোনালী ব্যাংক পিএলসি: ৪৬
২. অগ্রণী ব্যাংক পিএলসি: ১৬
৩. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ০২
৪. বাংলাদেশ কৃষি ব্যাংক: ১৪
৫. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ০৭
৬. কর্মসংস্থান ব্যাংক: ০৫
৭. প্রবাসী কল্যাণ ব্যাংক: ০৩ গ
৮. বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন: ০১
নিয়োগসংক্রান্ত–পরবর্তী কার্যক্রম সংশ্লষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত হবে।