বেসরকারি ব্যাংক নেবে প্রিন্সিপাল অফিসার

দক্ষিণ কোরিয়ার শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান ওরি ব্যাংক বাংলাদেশে প্রিন্সিপাল অফিসার/সিনিয়র প্রিন্সিপাল অফিসার নিয়োগ দেবে। পদটিতে আবেদন করতে হলে ট্রেজারি ফ্রন্ট অফিসে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের যেকোনো স্বনামধন্য পাবলিক, প্রাইভেট বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বাংলা ও ইংরেজি—দুই ভাষায় উপস্থাপনা ও যোগাযোগে দক্ষতা থাকতে হবে। নির্বাচিত ব্যক্তিকে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ, ব্যাংকের ফান্ড ব্যবস্থাপনা, দৈনিক ফান্ড ও লিকুইডিটি রিপোর্ট প্রস্তুত, বৈদেশিক মুদ্রা বিনিময় হার প্রচার, CRR ও SLR রক্ষণাবেক্ষণসহ নানা দায়িত্ব পালন করতে হবে।

পদের কর্মস্থল ঢাকায়। চাকরির ধরন স্থায়ী। বেতন আলোচনা সাপেক্ষ। আগ্রহী প্রার্থীরা ২০ আগস্ট ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।

একনজরে চাকরি

পদ: প্রিন্সিপাল অফিসার/সিনিয়র প্রিন্সিপাল অফিসার

প্রতিষ্ঠান: ওরি ব্যাংক

কর্মস্থল: ঢাকা

চাকরির ধরন: স্থায়ী

বেতন: আলোচনাসাপেক্ষ

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর (ট্রেজারি ফ্রন্ট অফিসে অভিজ্ঞতা আবশ্যক)

আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫