
বেসরকারি সংস্থা ব্র্যাকে সিনিয়র স্পেশালিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ ১১ অক্টোবর।
চাকরির বিবরণ
পদের নাম: সিনিয়র স্পেশালিস্ট (সাসটেইনেবিলিটি ও কার্বন ব্যবস্থাপনা)
শিক্ষাগত যোগ্যতা
পরিবেশবিজ্ঞান, পরিবেশ প্রকৌশল, জলবায়ু পরিবর্তন, জলবায়ুবিজ্ঞান, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই উন্নয়ন, জ্বালানি ব্যবস্থাপনা, কার্বন ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা
গ্রিনহাউস গ্যাসের (জিএইচজি) নিঃসরণ হিসাব, কার্বন নিঃসরণ হ্রাসের প্রকল্প প্রণয়ন অথবা পরিবেশগত তথ্য বিশ্লেষণে হাতে–কলমে কাজের অন্তত পাঁচ বছরের কারিগরি অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
প্রধান কার্যালয়
বেতন–ভাতা
প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী।
আবেদনের নিয়ম
ব্র্যাকের ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
১১ অক্টোবর ২০২৬
বিস্তারিত দেখুন এ ঠিকানায়।