সেনা পাবলিক স্কুল ও কলেজশিক্ষকসহ ৭টি পদে নিয়োগ

সাভার সেনানিবাসের সেনা পাবলিক স্কুল ও কলেজশিক্ষকসহ সাতটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ সময় ২৩ নভেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ

১. সহকারী শিক্ষক, ইংরেজি

পদসংখ্যা: ০২ (পুরুষ-০১, মহিলা-০১)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান থাকতে হবে।

বেতন গ্রেড: দশম

২. অফিস সুপারিনটেনডেন্ট

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: শুধুমাত্র করণিক পদে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও/সার্জেন্ট পদবির সদস্য।

বেতন গ্রেড: ১২তম

৩. পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ০৪ (পুরুষ–০২, মহিলা–০২)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষা বোর্ড হতে অষ্টম শ্রেণি/জেএসসি পাস। বিবাহিত হতে হবে।

বেতন গ্রেড: ২০তম

বয়সসীমা

২৩ নভেম্বর ২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ৩৫ বছর (৩ নং পদ ব্যতীত)।

আবেদন নিয়ম

অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা ও আবেদনের লিংক www.spscsavarcantt.edu.bd অথবা https://spscsavarcanttjobs.apply.ac

আবেদন ফি

সহকারী শিক্ষক পদের জন্য ৭০০ টাকা; অফিস সুপারিনটেনডেন্ট পদের জন্য ৫০০ টাকা ও পরিচ্ছন্নতাকর্মী পদের জন্য ৪০০ টাকা (সার্ভিস চার্জ প্রযোজ্য)।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৬ নভেম্বর ২০২৫

আবেদন শেষ: ২৩ নভেম্বর ২০২৫ (রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত)।

লিখিত পরীক্ষা ২৮ নভেম্বর সকাল ১০টায় প্রতিষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীদের মোবাইল ফোন/এসএমএস/ই-মেইলের মাধ্যমে যথাসময়ে জানানো হবে।