বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

মেরিটাইম ইউনিভার্সিটিতে কর্মকর্তা-কর্মচারী পদে চাকরির সুযোগ

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কর্মকর্তা ও কর্মচারী ক্যাটাগরির বিভিন্ন বিভাগে মোট আটজনকে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ জুলাই পর্যন্ত ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও সংখ্যা

১. সহকারী পরিদর্শক: ১টি

২. সেকশন অফিসার (অডিট): ১টি

৩. সেকশন অফিসার: ২টি

৪. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা: ১টি

৫. অফিস সহকারী কাম ডাটা প্রসেসর: ২টি

৬. বার্তা বাহক/মেসেঞ্জার: ১টি

বেতন স্কেল

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, পদভেদে মূল বেতন স্কেল সর্বনিম্ন ৮,৫০০-২০,৫৭০ টাকা (১৯তম গ্রেড) থেকে সর্বোচ্চ ২৯,০০০-৬৩,৪১০ টাকা (৭ম গ্রেড) পর্যন্ত।

আবেদনের যোগ্যতা ও বয়স

কর্মকর্তা পদের জন্য (১ থেকে ৪ নম্বর) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিদর্শক পদের জন্য বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং অন্য পদগুলোর জন্য সর্বোচ্চ ৩২ বছর। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

কর্মচারী পদের জন্য (৫ ও ৬ নম্বর) অফিস সহকারী পদের জন্য এইচএসসি পাস এবং কম্পিউটারে টাইপিং গতিসহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বার্তা বাহক পদের জন্য অষ্টম শ্রেণি পাস হতে হবে। উভয় পদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bmu.edu.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। স্বহস্তে পূরণ করা ২ সেট আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ ‘রেজিস্ট্রার, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, মিরপুর-১২, ঢাকা-১২১৬’ এই ঠিকানায় ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে।

আবেদনের শেষ সময়

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুলাই ২০২৬।