নির্বাচিত কর্মীরা মাসিক ১১,০০০ থেকে ২২,০০০ টাকা বেতন পাবেন। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থাও রয়েছে।
নির্বাচিত কর্মীরা মাসিক ১১,০০০ থেকে ২২,০০০ টাকা বেতন পাবেন। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থাও রয়েছে।

আবুল খায়ের গ্রুপে ১৮০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ, সাক্ষাৎকার সারা দেশে

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কনজ্যুমার গুডস ডিভিশনে ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)’ পদে মোট ১৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী পুরুষ প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা ও বেতন

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক বা এইচএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী হতে হবে। নির্বাচিত কর্মীরা মাসিক ১১,০০০ থেকে ২২,০০০ টাকা বেতন পাবেন। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থাও রয়েছে।

দায়িত্ব ও কর্মস্থল

নিযুক্ত কর্মীদের প্রধান কাজ হবে খুচরা বিক্রেতাদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা এবং কোম্পানির লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা। এ ছাড়া পরিবেশকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং পণ্য ডিস্ট্রিবিউশন নিশ্চিত করা। কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো জায়গায়।

সরাসরি সাক্ষাৎকারের সময় ও স্থান

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি), দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ নিচের ঠিকানায় সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১টার মধ্যে উপস্থিত হতে হবে:

সাভার: কোম্পানি অফিস, মুক্তির মোড়, থানা রোড (৬ মে)।

গুলশান-২: কোম্পানি করপোরেট অফিস, নাভানা এফএস কসমো, রোড ৯৪ (৯, ১৪ ও ২৪ মে)।

ধানমন্ডি: হাউস ৭৫, রোড ৯/এ, স্টার কাবাবের পেছনে (১০ ও ২৫ মে)।

গাজীপুর: জনতা হাউস, উত্তর ছায়াবীথি, জয়দেবপুর (১০ মে) এবং টঙ্গী ডিপো অফিস (১৭ মে)।

মাদারীপুর: কুলপদ্দি চৌরাস্তা, কালকিনি রোড (১০ মে)।

নারায়ণগঞ্জ: মেগা কমপ্লেক্স, কাঁচপুর (১১ ও ২৪ মে)।

সিরাজগঞ্জ: বাড়ি ১৬৬, মুজিব রোড, বাজার স্টেশন (১১ মে)।

ফরিদপুর: চুন্নু ভবন, রওশন খান সড়ক, আলীপুর (১১ ও ১৯ মে)।

মিরপুর-১: বাড়ি ৩৯/ক, রোড ১১, উত্তর বিসিল (১২ ও ২৩ মে)।

বগুড়া: গোহাইল রোড়, ঘোড়াপট্টি, সাতমাথা (১২ মে)।

রংপুর: দক্ষিণ সেনপাড়া, কালেক্টরেট স্কুল রোড (১৩ মে)।

জামালপুর: দড়িপাড়া বাইপাস, জামালপুর সদর (১৩ মে)।

কিশোরগঞ্জ: জেলখানা রোড়, নেহাল পার্ক মোড় (১৩ মে)।

পটুয়াখালী: অলি মিয়া ভবন, বণিকপট্টি, পুরান বাজার (১৩ মে)।

বরিশাল: আলী চেয়ারম্যান মার্কেট, ছয় মাইল, বাবুগঞ্জ (১৪ মে)।

টাঙ্গাইল: কাগমারা, মেসের মার্কেট, স্টেডিয়ামের পাশে (১৫ মে)।

রাজশাহী: চারখুটার মোড়, কোর্ট স্টেশন রোড (১৬ মে)।

নোয়াখালী: চৌমুহনী পশ্চিম বাজার, বেগমগঞ্জ (১৭ ও ২৩ মে)।

ফেনী: পাঠানবাড়ী রোড, ফেনী সদর (১৮ ও ২৪ মে)।

খুলনা: রায়ের মহল বড় মসজিদের বিপরীত পাশে, বয়রা বাজার (১৮ মে)।

ময়মনসিংহ: আকুয়া বাইপাস, মুক্তাগাছা রোড (১৮ মে)।

লক্ষ্মীপুর: পিয়াংকা ভবন, ঝুমুর, লক্ষ্মীপুর সদর (২১ মে)।

কুমিল্লা: কুচাইতলী মেডিকেল রোড, আদর্শ সদর উপজেলা গেটের বিপরীতে (২১ ও ২৫ মে)।

নাটোর: দীঘাপাতিয়া হাইস্কুল রোড (২৩ মে)।

চট্টগ্রাম: কোম্পানি হেড অফিস, বারো কোয়ার্টার, পাহাড়তলী (২৩ মে) এবং হাটহাজারী মেডিকেল রোড (২৪ মে)।

কুষ্টিয়া: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সড়ক, ত্রিমোহনী রোড (২৪ মে)।

সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের শেষ তারিখ ৩১ মে ২০২৬।