বাংলাদেশ ব্যাংকে নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের পরিচালক (এসএমডি) পদে নিয়োগে আবেদনের শেষ তারিখ ৯ জুলাই ২০২৬
বাংলাদেশ ব্যাংকে নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের পরিচালক (এসএমডি) পদে নিয়োগে আবেদনের শেষ তারিখ ৯ জুলাই ২০২৬

বাংলাদেশ ব্যাংকে পরিচালক পদে চাকরি, বেতন আড়াই লাখ টাকা

বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের পরিচালক (এসএমডি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৯ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: পরিচালক (নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগ)
পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত লে. কর্নেল/কর্নেল সমমর্যাদার কর্মকর্তা। পিএসসি থাকতে হবে। নিরাপত্তাসংক্রান্ত কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ন্যূনতম স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা

৭ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬০ বছর।

বেতন

২,৫০,০০০ টাকা।

চুক্তির মেয়াদ

৩ বছর (প্রয়োজনে উভয় পক্ষের আলোচনা ও সম্মতিক্রমে নবায়নযোগ্য)।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০’ বরাবর সরাসরি/ডাকযোগে/ই-মেইলে জমা দিতে হবে।
ই–মেইল: gm.hrd@bb.org.bd

আবেদনের শেষ তারিখ

৯ জুলাই ২০২৬

*বিস্তারিত দেখুন এই ঠিকানায়