বেসরকারি মানবিক সহায়তাকারী সংস্থা শ্রীপুর ভিলেজ, বাংলাদেশ তাদের শিশুপল্লি প্লাস প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি প্রজেক্ট ইনচার্জ (আবাসিক) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রজেক্ট ইনচার্জ (আবাসিক)
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/সমাজবিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থার হিউম্যানিটারিয়ান ডেভেলপমেন্টে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যবস্থাপনা ও নেতৃত্বের পর্যায়ে অন্তত ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এফডি–৬/এফসি–১ এবং এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো–সংক্রান্ত কাজ বিষয়ে জানাশোনা ও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে লিয়াজোঁর সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস প্যাকেজ, অনলাইন ক্লাউড মিটিং ও এ–সংক্রান্ত টেকনোলজি বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বয়স: ৪০ থেকে ৫০ বছর
চাকরির ধরন: স্থায়ী (ছয় মাস প্রবেশনকাল)
কর্মস্থল: শ্রীপুর, গাজীপুর
বেতন: মাসিক বেতন ৭০,০০০ থেকে ১,০০,০০০ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)
সুযোগ–সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ভ্রমণ ভাতা, খাবার ও বাসস্থানে ভর্তুকির ব্যবস্থা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৪ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।