বেসরকারি সংস্থা ব্র্যাক কনস্ট্রাকশন অ্যান্ড এক্সিকিউশন বিভাগে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ১৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
পদের নাম: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। নির্মাণ প্রকল্প বাস্তবায়নে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত পাঁচ বছর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি), পিপিআর ২০০৮, পিডব্লিউডি রেটস, আধুনিক নির্মাণ ব্যবস্থাপনা, ঝুঁকি মূল্যায়ন ও নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে শক্তিশালী জ্ঞান থাকতে হবে। এমএস প্রজেক্ট বা ওরাকল প্রিমাভেরা, অটোক্যাড ও অ্যাডভান্সড এমএস এক্সেল ব্যবহারে দক্ষতাও প্রয়োজন।
বেতন–ভাতা
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
কর্মস্থল
ব্র্যাকের প্রধান কার্যালয়।
আবেদনের নিয়ম
ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৪ জুন ২০২৬
বিস্তারিত দেখুন এ ঠিকানায়।