
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এমসিকিউ প্রশ্ন। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো—
১. ‘The Iqbal Masih Award’ কোনো ক্ষেত্রে প্রদান করা হয়?
ক. পরিবেশ সংরক্ষণ
খ. শিশুশ্রম দূরীকরণ
গ. নারী নির্যাতন প্রতিরোধ
ঘ. প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা
উত্তর: খ. শিশুশ্রম দূরীকরণ
২. ‘চুকনগর গণহত্যা’ সংঘটিত হয়—
ক. ২০ আগস্ট ১৯৭১ সালে
খ. ২০ মে ১৯৭১ সালে
গ. ২০ জুন ১৯৭১ সালে
ঘ. ২০ মে ১৯৭১ সালে
উত্তর: ঘ. ২০ মে ১৯৭১ সালে (ডুমুরিয়া, খুলনায়)
৩. সাবরাং ট্যুরিজম পার্ক কোথায় অবস্থিত?
ক. টেকনাফ
খ. কক্সবাজার
গ. সেন্ট মার্টিন
ঘ. শ্রীমঙ্গল
উত্তর: ক. টেকনাফ
৪. অপারেশন সিঁদুরের পর ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে কী নামে একটি যৌথ সামরিক মহড়া সম্পন্ন করা হয়েছে?
ক. বজ্র প্রহার
খ. তিস্তা প্রহর
গ. সূর্য কিরণ
ঘ. অজেয় ওয়ারিয়র্স
উত্তর: খ. তিস্তা প্রহর
৫. সম্প্রতি গাজা উপত্যকায় ইজরায়েলের নতুন বৃহৎ সামরিক অভিযানের নাম—
ক. অপারেশন গিডিয়নস চ্যারিয়ট
খ. অপারেশন ব্রেকিং ডন
গ. অপারেশন আয়রন সোর্ড
ঘ. অপারেশন গার্ডিয়ান অব দ্য ওয়ালস
উত্তর: ক. অপারেশন গিডিয়নস চ্যারিয়ট
৬. সম্প্রতি ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন ‘মুসলিম ব্রাদারহুড’কে নিষিদ্ধ ঘোষণা করেছে—
ক. মিসর
খ. জর্ডান
গ. সিরিয়া
ঘ. লেবানন
উত্তর: খ. জর্ডান
৭. ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)’ কোনো আঞ্চলিক সংগঠন কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক?
ক. ASEAN
খ. SAARC
গ. BRICS
ঘ. BIMSTEC
উত্তর: গ. BRICS
৮. ভাসানচর কোনো জেলায় অবস্থিত?
ক. কক্সবাজার
খ. চট্টগ্রাম
গ. নোয়াখালী
ঘ. পটুয়াখালী
উত্তর: গ. নোয়াখালী
৯. ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে—
ক. ভারত, পাকিস্তান ও চীন
খ. ভারত, চীন ও ভুটান
গ. ভারত, চীন ও নেপাল
ঘ. ভারত, পাকিস্তান ও আফগানিস্তান
উত্তর: খ. ভারত, চীন ও ভুটান
১০. বাংলাদেশের প্রথম জিআই পণ্য—
ক. মসলিন
খ. ইলিশ মাছ
গ. নকশিকাঁথা
ঘ. জামদানি শাড়ি
উত্তর: ঘ. জামদানি শাড়ি
১১. নিচের কোনটি নারীবাদী আন্দোলনের সঙ্গে সম্পর্কিত?
ক. ফোর এ মুভমেন্ট
খ. ফোর বি মুভমেন্ট
গ. ফোর সি মুভমেন্ট
ঘ. ফোর ডি মুভমেন্ট
উত্তর: খ. ফোর বি মুভমেন্ট
১২. জুলাই গণ–অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কতজন ছাত্র শহীদ হয়েছেন?
ক. ১ জন
খ. ২ জন
গ. ৩ জন
ঘ. ৪ জন
উত্তর: খ. ২ জন
১৩. বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক—
ক. মুন
খ. লাবণ্য
গ. অপরাজিতা
ঘ. সঞ্চিতা
উত্তর: গ. অপরাজিতা
১৪. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন?
ক. ৭৯তম
খ. ৭৮তম
গ. ৭৭তম
ঘ. ৮০তম
উত্তর: ক. ৭৯তম
১৫. আসিম মুনির পাকিস্তানের ইতিহাসে কততম ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি পেয়েছেন?
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তর: খ. ২য়