৫০তম বিসিএস পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হচ্ছে পরীক্ষার্থীরা
৫০তম বিসিএস পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হচ্ছে পরীক্ষার্থীরা

৫০তম বিসিএস: ১২ অক্টোবরের মধ্যে গুগল ফর্ম পূরণের নির্দেশ

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত গুগল ফর্মটি যাঁরা এখনো পূরণ করেননি, তাঁদের ১২ অক্টোবরের মধ্যে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিএসসি সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচির ৫ নম্বর অনুচ্ছেদে প্রার্থীকে একটি গুগল ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে মৌখিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রার্থীদের মধ্যে কেউ কেউ এখনো ফর্মটি দাখিল করেননি।

পিএসসি জানায়, যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে গুগল ফর্মটি পূরণ করতে পারেননি, তাঁদের কারণ দর্শানোসহ ২ অক্টোবরের মধ্যে আবশ্যিকভাবে নির্দিষ্ট লিংকে গিয়ে ফর্মটি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এ–সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজ্ঞপ্তির অনুলিপি পিএসসি সচিবালয়ের সিস্টেম অ্যানালিস্ট ও জনসংযোগ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।