বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) যশোর’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ক্ষুদ্রঋণ কার্যক্রমে সিলেট বিভাগ ও পার্শ্ববর্তী জেলা সমূহের ৪টি পদে মোট ৪৪০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগামী ৬ নভেম্বর সরাসরি নির্ধারিত কেন্দ্রে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে প্রার্থীরা আবেদন ও বাছাইপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
পদভিত্তিক তথ্য, পদসংখ্যা ও বয়সসীমা
১. আঞ্চলিক ব্যবস্থাপক: ২০টি। (বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর)।
২. শাখা ব্যবস্থাপক: ৬০টি। (বয়স: অনূর্ধ্ব ৪০ বছর)।
৩. অফিসার (অ্যাকাউন্টস): ৬০টি। (বয়স: ২৫ থেকে ৩৫ বছর)।
৪. অফিসার (ঋণ): ৩০০টি। (বয়স: ২৫ থেকে ৩৫ বছর)।
শিক্ষাগত যোগ্যতা
আঞ্চলিক ব্যবস্থাপক পদে স্নাতকোত্তর। এ ছাড়া শাখা ব্যবস্থাপক, অফিসার (অ্যাকাউন্টস) এবং অফিসার (ঋণ)—পদের জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অধ্যয়নরতদের আবেদন না করার জন্য বলা হয়েছে।
অভিজ্ঞতা ও দক্ষতা
–আঞ্চলিক ব্যবস্থাপক: পিকেএসএফের ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতাসহ ৫-৭টি শাখা পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, ই–মেইল ও ইন্টারনেট ব্যবহারে ভালো ধারণা থাকতে হবে।
–শাখা ব্যবস্থাপক: পিকেএসএফের ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। (তবে পারফরম্যান্স সন্তোষজনক হলে অভিজ্ঞতা শিথিলযোগ্য)।
–অফিসার (অ্যাকাউন্টস): এমএস অফিস ও অ্যাকাউন্টস সফটওয়্যার পরিচালনায় দক্ষ হতে হবে। নিজস্ব ল্যাপটপ থাকতে হবে।
–অফিসার (ঋণ): ট্যাব পরিচালনা এবং মাঠপর্যায়ে ঋণ ও সঞ্চয় আদায় কার্যক্রম পরিচালনায় দক্ষ হতে হবে।
–১, ২ ও ৪ নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন ও সুবিধাসমূহ
–আঞ্চলিক ব্যবস্থাপক: শিক্ষানবিশকালে বেতন ৫৫,০০০ টাকা। ৬ মাস পর স্থায়ীকরণে ৬০,৫০৭ টাকা।
–শাখা ব্যবস্থাপক: শিক্ষানবিশকালে বেতন ৪৭,০০০ টাকা। ৬ মাস পর স্থায়ীকরণে ৫৩,৬৪৮ টাকা।
–অফিসার (অ্যাকাউন্টস): শিক্ষানবিশকালে বেতন ৩৪,০০০ টাকা। ৬ মাস পর স্থায়ীকরণে ৩৯,৩৩১ টাকা।
–অফিসার (ঋণ): শিক্ষানবিশকালে বেতন ৩৩,০০০ টাকা। ৬ মাস পর স্থায়ীকরণে ৩৮,১৬৬ টাকা।
অন্যান্য সুবিধা: আবাসন ভাতা, দূরত্ব ভাতা, পারফরম্যান্স ইনসেনটিভ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা (মূল বেতনের ৫০%), সিটি ভাতা, চিকিৎসা তহবিল, স্টাডি কল্যাণসুবিধা, সাপ্তাহিক ২ দিন ছুটি, শিক্ষাবৃত্তি এবং মোটরসাইকেল ও কম্পিউটার ঋণের সুবিধা রয়েছে।
পরীক্ষার স্থান, সময়সূচি ও আবেদনের নিয়মাবলি
আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ২ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং অনাত্মীয় দুজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্সসহ নির্ধারিত পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।
পরীক্ষার তারিখ ও সময়: ৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:০০ টা।
পরীক্ষার স্থান: আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, হাউজিং এস্টেট রোড, আম্বরখানা আর/এ, সিলেট।
পরীক্ষাপদ্ধতি: অফিসার (অ্যাকাউন্টস) পদের জন্য লিখিত, মৌখিক ও কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে। বাকি পদগুলোর জন্য মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৫০ টাকা অফেরতযোগ্য নগদ রেজিস্ট্রেশন ফি দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
(উল্লেখ্য, নির্বাচিত প্রার্থীদের ফলাফল ১১ নভেম্বর ২০২৬ তারিখে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যোগদানের সময় মূল সনদপত্র জমা দিতে হবে।)