এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
৬৬। ক্রায়োসার্জারিতে নাইট্রোজেনের কোন অবস্থা প্রয়োগ করা হয়?
ক. কঠিন খ. বায়বীয় গ. আয়নিত ঘ. তরল
৬৭। ক্রায়োথেরাপি রেডিওথেরাপির তুলনায় ভালো। কেননা—
i. এতে পার্শ্বপ্রতিক্রিয়া কম ii. রোগীর ধকল কম
iii. এটি বেশি নিরাপদ
নিচের কোনটি সঠিক?
ক. ii ও iii খ. i ও iii গ. i, ii ও iii ঘ. iii
৬৮। ক্রায়োসার্জারির সুবিধা হলো—
i. এতে রোগীর ঝুঁকি কম
ii. ব্যথানাশক ব্যবহূত হয় না
iii. কাটাছেঁড়ার প্রয়োজন কম
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৬৯। কোথায় স্পেস স্টেশন স্থাপিত হয়েছে?
ক. সূর্যের কক্ষপথে খ. মঙ্গল গ্রহে
গ. পৃথিবীতে ঘ. পৃথিবীর কক্ষপথে
৭০। চন্দ্রে অবতরণকারী প্রথম মনুষ্যবাহী মহাকাশযানের নাম—
ক. অ্যাপোলো-১১ খ. স্পুটনিক-২
গ. স্পুটনিক-১ ঘ. লুনা-৯
৭১। মহাকাশযানগুলো বর্তমানে ব্যবহূত হয় যে কাজে
i. স্পেস স্টেশনে মালামাল পৌঁছানোর কাজে
ii. কৃত্রিম উপগ্রহ স্থাপনের কাজে
iii. মঙ্গল গ্রহে অভিযানের কাজে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i, ii ও iii গ. ii ও iii ঘ. i ও iii
৭২। ‘ক্যাড’ বলতে কী বোঝায়?
ক. কম্পিউটার এইডেড ডিরেকশন
খ. কন্ট্রোল এইডেড ডিজাইন
গ. কম্পিউটার এইডেড ডিজাইন
ঘ. কন্ট্রোল এইডেড ডিরেকশন
৭৩। কোনটি নতুন পণ্যের ডিজাইন তৈরিতে প্রয়োজন?
ক. CAD খ. MICR গ. ATM ঘ. CCTV
৭৪। উত্পাদনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—
i. টেলিপোর্ট সেবা ii. টেলিযোগাযোগ সেবা
iii. ইন্টারনেট সেবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৫। আইসিটি নির্ভর উত্পাদনব্যবস্থার উদাহরণ হলো—
i. কম্পিউটারের সাহায্যে পণ্যের মান নিয়ন্ত্রণ
ii. ঝুঁকিপূর্ণ কাজে রোবটের ব্যবহার
iii. স্বয়ংক্রিয় উত্পাদন ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৬। কোন ক্ষেত্রে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহূত হয়?
ক. কৃষিক্ষেত্রে খ. শিক্ষাক্ষেত্রে
গ. নিরাপত্তাক্ষেত্রে ঘ. বিনোদনক্ষেত্রে
৭৭। বায়োমেট্রিকস পদ্ধতি হলো—
ক. ফিঙ্গারপ্রিন্ট রিডার খ. ফিঙ্গার আইডেনটিটি
গ. ফিঙ্গার ইনপুট ডেটা ঘ. ফিঙ্গার বায়োলজিক্যাল ডেটা
৭৮। তথ্যপ্রযুক্তির সাহায্যে মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে শনাক্ত করাকে কী বলে?
ক. বায়োমেট্রিকস খ. বায়োইনফরমেটিকস
গ. বায়োটেকনোলজি ঘ. বায়োমিড
৭৯। তথ্যপ্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যার সমাধানকে কী বলা হয়?
ক. ন্যানো টেকনোলজি খ. বায়োমেট্রিকস
গ. বায়োটেকনোলজি ঘ. বায়োইনফরমেটিকস
৮০। কম্পিউটারের মধ্যে জৈব তথ্য নিয়ে গবেষণা করাকে কী বলে?
ক. ড্রাইল্যাব খ. বায়োল্যাব গ. ওময়টল্যাব
ঘ. এক্সল্যাব
৮১। মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হলো—
i. চোখের মণি ii. আঙুলের ছাপ iii. DNA
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i, ii ও iii গ. ii ও iii ঘ. i ও iii

* বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মাস্টার ট্রেইনার
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম