বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
101. কত সালে বাংলাদেশে তথ্য অধিকার আইন চালু হয়েছে?
ক. ২০০১ খ. ২০০৯
গ. ২০০৫ ঘ. ২০০৮
102. কোনটি জনগণের অধিকার?
ক. জবাবদিহি খ. তথ্য
গ. বাক্স্বাধীনতা
ঘ. ওপরের সবগুলো
103. কপিরাইট আইনের লক্ষ্য হলো—
i. সৃষ্টিকর্মকে সংরক্ষণ করার অধিকার প্রদান
ii. নতুন নতুন উদ্যোক্তা তৈরি
iii. সৃষ্টিশীল কর্মীদের বিনিয়োগের সুফল প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
104. তথ্য অধিকার আইনের কত ধারায় আইনের আওতামুক্ত বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে?
ক. সপ্তম খ. অষ্টম
গ. নবম ঘ. দশম
105. কত সালে তথ্য অধিকার আইন-২০০৯ চালু হয়?
ক. ২০০৮ সালের প্রথম দিকে
খ. ২০০৮ সালের শেষের দিকে
গ. ২০০৯ সালে
ঘ. ২০১০ সালের প্রথম দিকে
106. ৭ম ধারায় কয়টি বিষয়কে আইনের আওতায় আনা হয়েছে?
ক. ১৫ খ. ২০
গ. ২১ ঘ. ২৫
107. তথ্য অধিকার আইন নিশ্চিত করে—
i. কপিরাইট অধিকার প্রদান
ii. তথ্য অধিকার সংরক্ষণ
iii. জনগণের তথ্য প্রাপ্তির অধিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১০৮ ও ১০৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
গত ঈদে মি. হাসানের একটি গানের ক্যাসেট বের হয়েছে। কিন্তু সে দেখতে পেল তার ক্যাসেটের গানগুলো কে বা কারা তার অনুমতি ব্যতীত ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এতে সে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হলো।
108. মি. হাসান কোন অপরাধের শিকার?
ক. পাইরেসি খ. ডাকাতি
গ. চুরি ঘ. কপিরাইট
109. মি. হাসান এর কারণে যে সমস্যার সম্মুখীন হবে—
i. বিনিয়োগের সুফল পাবে না
ii. আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে
iii. নতুন করে ক্যাসেট তৈরি করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
110. বুদ্ধিবৃত্তিক সম্পদ হলো—
ক. Intellectual Property Right
খ. Property Intellectual Right
গ. Right Intellectual Property
ঘ. Intellectual Right Property
111. ট্রাবলশুটিং হচ্ছে—
ক. সমস্যার উত্স নির্ণয়ের প্রক্রিয়া
খ. সমস্যার নির্ণয়ের প্রক্রিয়া
গ. উত্স নির্ণয় প্রক্রিয়া
ঘ. সমস্যার সমাপ্তি নির্ণয়|
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
১০১. খ ১০২. ঘ ১০৩. খ ১০৪. ক ১০৫. গ ১০৬. খ ১০৭. গ ১০৮. ক ১০৯. ক ১১০. ক ১১১. ক।