বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। ব্যবসায়ে মূল চালিকাশক্তি হিসেবে কী ব্যবহার করা হয়?
ক. উদ্যোগ খ. বিনিয়োগ
গ. অর্থায়ন ঘ. উত্পাদন
২। তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করাকে কী বলে?
ক. মুনাফা খ. ঋণ গ্রহণ
গ. অর্থায়ন ঘ. মূলধন ব্যয়
৩। একটি কোম্পানি কোথা থেকে মূলত তহবিল সংগ্রহ করে?
ক. শেয়ার বিক্রি খ. ব্যাংক
গ. নিজস্ব মূলধন ঘ. বিমা
৪। কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা হলো—
i. পর্যাপ্ত পরিমাণ অর্থ জোগান
ii. কয়েক মাসের জন্য মূলধন খাটানো
iii. অর্থ বণ্টন-সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। অর্থায়ন সাধারণত কত প্রকার?
ক. ৪ প্রকার খ. ৫ প্রকার
গ. ৬ প্রকার ঘ. ৭ প্রকার
৬। সরকারের ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় আয়ের উত্স হলো—
i. আয়কর
ii. আমদানি শুল্ক
iii. ট্রেজারি বিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। সরকারি ও বেসরকারি সহযোগিতায় বৃহত্ প্রকল্পগুলোর অর্থায়নকে কী বলা হয়?
ক. PPP খ. PPI গ. IPP ঘ. PIP
৮। রাসায়নিক শিল্পপ্রতিষ্ঠানগুলো কার অধীনে থাকে
ক. ICB খ. BASIC Bank
গ. BCIC ঘ. ADB
৯। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি?
ক. সরকারি অর্থায়ন
খ. পারিবারিক অর্থায়ন
গ. ব্যবসায় অর্থায়ন
ঘ. আন্তর্জাতিক অর্থায়ন
১০। বিদ্যালয় একটি—
i. সামাজিক প্রতিষ্ঠান
ii. অলাভজনক প্রতিষ্ঠান
iii. অমুনাফাভোগী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। আন্তর্জাতিক অর্থায়নের জন্য বিচার-বিশ্লেষণ করা হয়—
i. আমদানি খাত
ii. প্রাকৃতিক সম্পদ
iii. রপ্তানি খাত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। আর্থিক ব্যবস্থাপক কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করেন?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১৩। কোন শতাব্দীতে অর্থায়ন আর্থিক বিচার বিবরণী বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল?
ক. ১৬ শতকে খ. ১৭ শতকে
গ. ১৮ শতকে ঘ. ১৯ শতকে
১৪। কোন দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে?
ক. ১৯৬০ খ. ১৯৭০ গ. ১৯৮০ ঘ. ১৯৯০
১৫। বিশ্বব্যাপী আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে কোনটি?
ক. IMF খ. IMO গ. FAO ঘ. WTO
১৬। কোন দশকে যুক্তরাষ্ট্রে চরম মন্দা শুরু হয়?
ক. ১৯৩০ খ. ১৯৪০ গ. ১৯৫০ ঘ. ১৯৬০
১৭। প্রাপ্য বিলের মেয়াদ সাধারণত কয় মাস?
ক. ৩ খ. ৬ গ. ৯ ঘ. ১২
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পান্না বেকারির মালিক ক্রেতাদের কাছে বেশ কিছু বিল পান। টাকার প্রয়োজনে তিনি বিলগুলো বাট্টাকরণ করেন।
১৮। পান্না বেকারির কাছে বিলগুলো—
ক. প্রদত্ত বিল খ. প্রাপ্য বিল
গ. প্রদেয় বিল ঘ. প্রাপ্ত বিল
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
উত্তর
ফিন্যান্স ও ব্যাংকিং
১. গ ২. গ ৩. ক ৪. খ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. গ ১০. খ ১১. খ ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. ক ১৮. খ