
ভাষা ও বাংলা ভাষা
১. প্রাণিজগতে একমাত্র কাদের ভাষা আছে?
ক. পাখির খ. পশুর
গ. মানুষের ঘ. সবার
২. ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম যে দিক থেকে—
i. স্নায়ুতন্ত্র
ii. মস্তিষ্ক
iii. মানুষের অন্যান্য প্রত্যঙ্গ
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ করি তা হলো—
i. হিংসা-বিদ্বেষ
ii. ভালোলাগা-ভালোবাসা
iii. ঘৃণা-ক্ষোভ
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. ভাষাকে দেশ গঠনের কী হিসেবে গ্রহণ করা হয়?
ক. মাধ্যম খ. হাতিয়ার
গ. অঙ্গ ঘ. বাহক
৫. ভাষা কত প্রকার?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
৬. যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কী বলে?
ক. মৌখিক ভাষা খ. লিখিত ভাষা
গ. ইশারা ভাষা ঘ. সব কটি
৭. কোন ভাষার সীমাবদ্ধতা আছে?
ক. লিখিত ভাষার খ. ইশারা ভাষার
গ. মৌখিক ভাষার ঘ. সব কটি
সঠিক উত্তর
ভাষা ও বাংলা ভাষা: ১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬. ক ৭. গ