
ভাষা ও বাংলা ভাষা
৩১. বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয়, তখন তাকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা খ. সামাজিক ভাষা
গ. উপভাষা ঘ. কথ্যভাষা
৩২. ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায় তাকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা খ. সামাজিক ভাষা
গ. উপভাষা ঘ. কথ্যভাষা
৩৩. সমাজের কোনো বিশেষ শ্রেণির ভাষাকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা খ. সামাজিক ভাষা
গ. উপভাষা ঘ. কথ্যভাষা
৩৪. সামাজিক ভাষা কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৩৫. অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে?
ক. উচ্চশ্রেণির ভাষা
খ. উচ্চ ভাষা
গ. অভিজাত ভাষা
ঘ. সম্ভ্রান্ত শ্রেণির ভাষা
৩৬. সামাজিক সুযোগ-সুবিধা যারা কম লাভ করেছে, শিক্ষাদীক্ষার সুযোগ যারা তেমন পায়নি, যারা নিরক্ষর, আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয়—তাদের ভাষাকে কী ভাষা বলে?
ক. নিম্নভাষা
খ. নিম্নশ্রেণির ভাষা
গ. অশিষ্টজনের ভাষা
ঘ. সাধারণের ভাষা
৩৭. সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষাবৈচিত্র্যকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা খ. সামাজিক ভাষা
গ. উপভাষা ঘ. পেশাগত ভাষা
৩৮. মাতৃভাষা ছাড়া অন্য যেকোনো ভাষাকে বলা হয়—
i. দ্বিতীয় ভাষা
ii. তৃতীয় ভাষা
iii. বিদেশি ভাষা
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
ভাষা ও বাংলা ভাষা: ৩১. ঘ ৩২. খ ৩৩. খ
৩৪. ক ৩৫. ক ৩৬. ক ৩৭. ঘ ৩৮. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল