
অধ্যায় ১
১০. স্ট্রবেরির মতো বিদেশি ফল চাষের
সঠিক তথ্য জানার জন্য উত্তম মাধ্যম কোনটি?
ক. কম্পিউটার
খ. টেলিভিশন
গ. ল্যান্ডফোন
ঘ. মুঠোফোন
১১. বাংলাদেশ টেলিভিশনের কোন অনুষ্ঠান দেখে মাজহারুল ইসলাম স্ট্রবেরি চাষে উত্সাহিত হন?
ক. মাটি ও মানুষ
খ. ইত্যাদি
গ. কৃষি দিবানিশি
ঘ. বাংলার মাটি
১২. সভ্যতার শুরুতে মানুষ মনের ভাব প্রকাশ করত—
i. পাথরের ওপর
ii. গাছের বাকলের ওপর
iii. মাটির ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৩. আগে লোকেরা তথ্য দেওয়া-নেওয়া
বা বাঁচিয়ে রাখার জন্য ব্যবহার
করত?
i. ইন্টারনেট
ii. মাটি, পাথর
iii. গাছের বাকল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪. কবিরের কম্পিউটারে কিসের সংযোগ থাকায় বইটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সম্ভব হলো?
ক. টেলিফোনের
খ. ইন্টারনেটের
গ. প্রিন্টারের
ঘ. স্ক্যানারের
১৫. রিয়াদের একটি বই ওয়েবসাইট থেকে নামাতে কী কী জিনিসের প্রয়োজন হবে?
ক. কম্পিউটার
খ. কম্পিউটার, ইন্টারনেট সংযোগ
গ. কম্পিউটার, ওয়েবসাইট ঠিকানা
ঘ. কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং ওয়েবসাইট ঠিকানা
১৬. কোনটি জাদুঘরের সামগ্রীতে পরিণত
হচ্ছে?
ক. হাতে লেখা চিঠি
খ. মুঠোফোন
গ. ল্যান্ডফোন
ঘ. কম্পিউটার
সঠিক উত্তর
অধ্যায় ১: ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. ঘ ১৬. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা