
ক্রিয়ার কাল
১. কোন পুরুষের অনুজ্ঞা হয়?
ক. উত্তম পুরুষ খ. মধ্যম পুরুষ
গ. নামপুরুষ ঘ. প্রথম পুরুষ
২. পুরাঘটিত অতীত কালের উদাহরণ কোনটি? ক. বাবা প্রতিদিন বাজার করতেন
খ. আমি ছেলেবেলার কথা ভাবছিলাম
গ. তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে?
ঘ. তিনি খুলনা থেকে এলেন
৩. এবার মা খেতে ডেকেছেন— বাক্যের ক্রিয়াপদটি কোন কালের?
ক. পুরাঘটিত অতীত
খ. নিত্যবৃত্ত অতীত
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. ঘটমান বর্তমান
৪. নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ কোনটি?
ক. আমি হব সকালবেলার পাখি
খ. আমি ছেলেবেলার কথা ভাবছিলাম
গ. বাবা প্রতিদিন বাজার করতেন
ঘ. তিনি খুলনা থেকে এলেন
৫. নিচের কোনটি পুরাঘটিত অতীত কালের উদাহরণ?
ক. সুমন বই পড়ছিল
খ. আমি ছেলেবেলার কথা ভাবছিলাম
গ. আমি খেলা দেখে এলাম
ঘ. আমি তাকে ভাত খেতে দেখেছিলাম
৬. ‘বাবা প্রতিদিন বাজার করতেন’ এটি কোন ধরনের অতীত কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত
৭. বর্তমান কালের অনুজ্ঞার উদাহরণ কোনটি?
ক. সবসময় সত্যি বলবে
খ. অসুস্থ হলে ওষুধ খাবে
গ. মিথ্যা কথা বলো না
ঘ. বড় হও, বুঝতে পারবে
৮. নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ
কোনটি?
ক. মা খেতে ডেকেছেন।
খ. আমি রোজ বিদ্যালয়ে পড়তে যাই।
গ. আমি ইংরেজি পড়া শেষ করেছি।
ঘ. ছেলেরা ফুটবল খেলছে।
৯. ‘বাবা প্রতিদিন বাজার করতেন’ বাক্যটির ক্রিয়া পদ কোন কালের?
ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত
১০. ‘জুহান বই পড়ছিল’ বাক্যটি কোন কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত
১১. নিচের কোন বাক্যটি বর্তমান কালের অনুজ্ঞার উদাহরণ?
ক. সব সময় সত্যি বলবে।
খ. বড় হও, বুঝতে পারবে।
গ. মিথ্যা কথা বলো না।
ঘ. অসুস্থ হলে ওষুধ খাবে।
সঠিক উত্তর
ক্রিয়ার কাল: ১. খ ২. গ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল